News Flash

  • Home
  • দেশ
  • বেটিংয়ের অভিযোগে থানে থেকে গ্রেফতার ৫
Image

বেটিংয়ের অভিযোগে থানে থেকে গ্রেফতার ৫

থানে, ২৮ মে (হি.স.) : এবারের আইপিএল-এর ফাইনাল ম্যাচ রবিবার অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তার দুদিন আগে মুম্বইয়ের থানের একটি চায়ের দোকান থেকে ৫ ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার গোপন সূত্রে থানে পুলিশের কাছে খবর যায়, থানের মিরা রোডের কাছে একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি চলতি আইপিএল-এর ম্যাচ নিয়ে অনলাইন বেটিং চক্র চালাচ্ছে। এরপরই শনিবার রাতে পুলিশ গোপনে হানা দেয় থানের মিরা রোড সংলগ্ন ওই চায়ের দোকানে। সেখান থেকেই ওই ৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারপর সেখান থেকে ওই ব্যক্তিদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় বলে নভগর পুলিশের এক অফিসার জানিয়েছেন।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বেটিং চক্র পরিচালনা করার বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ল্যাপটপ এবং মোবাইল ফোনও।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top