News Flash

  • Home
  • দিনের খবর
  • নবজোয়ার কর্মসূচিতে যাওয়ার পথে আচমকা শালবনি হাসপাতালে মুখ্যমন্ত্রী
Image

নবজোয়ার কর্মসূচিতে যাওয়ার পথে আচমকা শালবনি হাসপাতালে মুখ্যমন্ত্রী

শালবনি, ২৭ মে (হি. স.) : শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার পথে শনিবার হঠাই শালবনি হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। হাসপাতালের কর্মী ও প্রসূতি মহিলাদের সঙ্গে কথাবার্তা বলেন, কুশল বিনিময় করেন। শিশুরা কেমন আছে, সেই খোঁজ নেন। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানালেন, হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা দেখে খুশি তিনি।

মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যে হঠাৎ হাসপাতালে ‘সারপ্রাইজ ভিজিট’ করবেন, তা ঘুণাক্ষরে বুঝতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। জেলাশাসক, পুলিশ সুপার ও হাসপাতালের আধিকারিকদের সঙ্গে নিয়েই প্রথমে হাসপাতালের মহিলা বিভাগে যান মুখ্যমন্ত্রী। সেখানে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন মমতা। হাসপাতালে কেমন চিকিৎসা হচ্ছে এবং পরিষেবা পেতে কোনও অসুবিধা হচ্ছে কি না, রোগীদের থেকে তাঁর খোঁজখবর নেন মমতা। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে যাবতীয় সুযোগ সুবিধার কথা জানিয়েছেন রোগীরা।

জুনিয়র ডাক্তার ও নার্সদের কোনও অসুবিধা হচ্ছে কি না সে নিয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে মহিলা ওয়ার্ডের রোগীদের জন্য ফল দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি হাসপাতালের সদ্যোজাতদের প্রতি যাতে বাড়তি নজর দেওয়া হয় সেই নির্দেশও দিয়েছেন মমতা।

মহিলা ওয়ার্ড থেকে বেরিয়ে সটান সদ্যোজাত বিভাগে ঢুকে পড়েন মমতা। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধ সত্ত্বেও জুতো খুলে সেখানে ঢোকেন মমতা। তাঁর সঙ্গে পুরুষ কেউ যাতে নিউ বর্ন বিভাগে ঢুকে না পড়ে, সেই নির্দেশও দেন মমতা। সেখানে নবজাতক ও তাদের মায়েদের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। নবজাতকদের মায়েদের অনেককেই এই বিরল মুহূর্ত মোবাইলের ক্যামেরাবন্দি করতে দেখা যায়।

Releated Posts

গ্যারান্টি প্রকল্পে সাফল্য কর্নাটকে, কেরলে ক্ষমতায় আসার আশা, তামিলনাড়ুতে ‘চমকপ্রদ’ ফল: ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকে কংগ্রেস সরকারের গ্যারান্টি প্রকল্পগুলি ইতিবাচক ফল দিয়েছে বলে দাবি করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ…

ByByNews Desk May 4, 2026

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top