ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রাজা দেববর্মার আকস্মিক প্রয়াণে প্রগতি প্লে সেন্টারের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। ক্রিকেট অনুরাগী এবং শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশনেও প্রগতি প্লে সেন্টার এর মতো এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাক্তন ক্রিকেটার ও কোচ রাজা দেববর্মা দুদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উল্লেখ্য, দুদিন আগে শারীরিক অসুস্থতা তথা হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে তার প্রচন্ড স্বাস্থ্যাবনতি ঘটে। আজ তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তার বিদেহী আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতিও প্রগতি প্লে সেন্টার, ক্রিকেট অনুরাগী এবং শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন সহ সংশ্লিষ্ট ক্রীড়া মহল থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

প্রাক্তন ক্রিকেটার রাজা দেববর্মার প্রয়াণে শোক
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















