News Flash

  • Home
  • খেলা
  • প্রাক্তন ক্রিকেটার রাজা দেববর্মার প্রয়াণে শোক
Image

প্রাক্তন ক্রিকেটার রাজা দেববর্মার প্রয়াণে শোক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,  ২৭ মে।। প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রাজা দেববর্মার আকস্মিক প্রয়াণে প্রগতি প্লে সেন্টারের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। ক্রিকেট অনুরাগী এবং শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশনেও প্রগতি প্লে সেন্টার এর মতো এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাক্তন ক্রিকেটার ও কোচ রাজা দেববর্মা দুদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উল্লেখ্য, দুদিন আগে শারীরিক অসুস্থতা তথা হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে তার প্রচন্ড স্বাস্থ্যাবনতি ঘটে। আজ তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তার বিদেহী আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতিও প্রগতি প্লে সেন্টার, ক্রিকেট অনুরাগী এবং শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন সহ সংশ্লিষ্ট ক্রীড়া মহল থেকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top