ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।।জয় পেলো শতদল সঙ্ঘ। ৯ উইকেটে পরাজিত করলে বীরবিক্রম ক্লাবকে। সোনামুড়া মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মেলাঘর মাঠে অনুষ্ঠিত ম্যাচে বীরবিক্রম ক্লাবের গড়া ৮৩ রানের জবাবে শতদল সঙ্ঘ ১ উইকেট হারিয়ে প্রযোজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের প্রণব দাস ৪৯ রান করেন। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বীরবিক্রম ক্লাব মাত্র ৮৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান পায় অতিরিক্ত খাতে। এছআড়া দলের পক্ষে রবীন্দ্র দেববর্মা ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। শতদল সঙ্ঘের পক্ষে অভিজিৎ দেববর্মা (২/৬),দলনায়ক প্রীতম বর্মন (২/১০),বচ্চন দাস (২/১০) এবং সুরজিৎ দাস (২/২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১০.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শতদল সঙ্ঘ। দলের পক্ষে প্রণব দাস ৪১ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রানে এবং রাজু দাস ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্য এ২৩ রানে অপরাজিত থেকে যান।

সোনামুড়ায় সিনিয়র ক্লাব ক্রিকেটে ৯ উইকেটে জয়ী শতদল সংঘ
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















