News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় সিনিয়র ক্লাব ক্রিকেটে ৯ উইকেটে জয়ী শতদল সংঘ
Image

সোনামুড়ায় সিনিয়র ক্লাব ক্রিকেটে ৯ উইকেটে জয়ী শতদল সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।।জয় পেলো শতদল সঙ্ঘ। ৯ উইকেটে পরাজিত করলে বীরবিক্রম ক্লাবকে। সোনামুড়া মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মেলাঘর মাঠে অনুষ্ঠিত ম্যাচে বীরবিক্রম ক্লাবের গড়া ৮৩ রানের জবাবে শতদল সঙ্ঘ ১ উইকেট হারিয়ে প্রযোজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের প্রণব দাস ৪৯ রান করেন। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বীরবিক্রম ক্লাব মাত্র ৮৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান পায় অতিরিক্ত খাতে। এছআড়া দলের পক্ষে রবীন্দ্র দেববর্মা ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। শতদল সঙ্ঘের পক্ষে অভিজিৎ দেববর্মা (‌২/‌৬),দলনায়ক প্রীতম বর্মন (‌২/‌১০),বচ্চন দাস (‌২/‌১০) এবং সুরজিৎ দাস (‌২/‌২৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১০.‌২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শতদল সঙ্ঘ। দলের পক্ষে প্রণব দাস ৪১ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রানে এবং রাজু দাস ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্য এ২৩ রানে অপরাজিত থেকে যান। ‌‌‌‌‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top