News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৭ মে-র বদলে মালদায় শুভেন্দুর সভা ১২ জুন, জানাল বিজেপি
Image

২৭ মে-র বদলে মালদায় শুভেন্দুর সভা ১২ জুন, জানাল বিজেপি

কলকাতা, ২৬ মে (হি. স.) : মালদার হবিবপুরে শুভেন্দু অধিকারীকে সভার অনুমতি দেয়নি কলকাতা হাই কোর্টও। নিয়মমেনে ১৫ দিন আগে সভার অনুমতি চাওয়া হয়নি জানিয়ে বিজেপির আবেদন খারিজ করেছে উচ্চ আদালত। সেই নিয়ম মেনে এ বার বিরোধী দলনেতার সভার অনুমতি চাওয়া হল।

বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২৭ মে-র পরিবর্তে আগামী ১২ জুন সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শনিবার ২৭ মে মালদার মানিকচকের মথুরাপুর এবং হবিবপুরের কেন্দপুকুরে শুভেন্দুবাবুর জনসভা হওয়ার কথা ছিল। বিজেপির দাবি, প্রথমে দুই জায়গাতেই সভার অনুমতি দেওয়া হয়েছিল। সভায় মাইক বাজানোর অনুমতি দিয়েছিলেন মহাকুমাশাসকও।

এর পরেই হবিবপুরের পুলিশ জানিয়ে দেয়, সভায় অনুমতি দেওয়া হচ্ছে না। নিয়ম মেনে ১৫ দিন আগে সভার অনুমতি নিতে হয়। কিন্তু বিজেপি মাত্র ১০ দিন আগে অনুমতি চেয়ে আবেদন করে। এ ছাড়াও একই দিনে মানিকচকেও শুভেন্দুবাবুর সভা থাকায় নিরাপত্তার কারণে একটি সভার অনুমতি দেওয়া যায়নি।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। কিন্তু আদালতও বিজেপির আবেদনে সাড়া দেয়নি। বিচারপতি বিবেক চৌধুরীর অবসরকালীন বেঞ্চ মামলাটি শোনার পর জানিয়ে দেয়, নিয়ম মেনে অনুমতি চাওয়া হয়নি। মামলাটি খারিজও করে দেন বিচারপতি। এর পরেই ১২ জুন সভা করতে চেয়ে নতুন করে আবেদন করল বিজেপি।

Releated Posts

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top