ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।।সহজ জয় পেলো ব্লাড ড্রপস ক্লাব। ৯ উইকেটে পরাজিত করলো উরমাই প্লে সেন্টারকে। সোনামুড়া মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মেলাঘর মাঠে অনুষ্ঠিত ম্যাচে উরমাই প্লে সেন্টারের গড়া ৫৪ রানের জবাবে ব্লাড ড্রপস ক্লাব ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের অরিজিৎ মজুমদার ৪৩ রান করেন। শুক্রবার সকালে টসে জয়লাভ করে উরমাই প্লে সেন্টার ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৫৪ রান করতে সক্ষম হয়। মিডল অর্ডারে রতন দেববর্মা এবং মঙ্গল পদ দেববর্মা যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর সম্ভবত ২৫ রানের গন্ডি পার হতো না। রতন ২৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং মঙ্গল ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দলের ৭ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ব্লাড ড্রপস ক্লাবের পক্ষে জাহির আলম (৩/৩),তনবীর সোহেল (৩/২২) এবং মহ:জুবের উদ্দিন (২/৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্লাড ড্রপস ক্লাব ৪১ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অরিজিৎ মজুমদার ২৬ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে এবং আবু বক্কর সিদ্দিক ১৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যান।

সোনামুড়ায় সিনিয়র ক্রিকেটে ৯ উইকেটে জয়ী ব্লাড ড্রপস
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

















