News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় সিনিয়র ক্রিকেটে ৯ উইকেটে জয়ী ব্লাড ড্রপস
Image

সোনামুড়ায় সিনিয়র ক্রিকেটে ৯ উইকেটে জয়ী ব্লাড ড্রপস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।।সহজ জয় পেলো ব্লাড ড্রপস ক্লাব। ৯ উইকেটে পরাজিত করলো উরমাই প্লে সেন্টারকে। সোনামুড়া মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মেলাঘর মাঠে অনুষ্ঠিত ম্যাচে উরমাই প্লে সেন্টারের গড়া ৫৪ রানের জবাবে ব্লাড ড্রপস ক্লাব ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।  বিজয়ী দলের অরিজিৎ মজুমদার ৪৩ রান করেন। শুক্রবার সকালে টসে জয়লাভ করে উরমাই প্লে সেন্টার ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৫৪ রান করতে সক্ষম হয়। মিডল অর্ডারে রতন দেববর্মা এবং মঙ্গল পদ দেববর্মা যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর সম্ভবত ২৫ রানের গন্ডি পার হতো না। রতন ২৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং মঙ্গল ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দলের ৭ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। ব্লাড ড্রপস ক্লাবের পক্ষে জাহির আলম (‌৩/‌৩),তনবীর সোহেল (‌৩/‌২২) এবং মহ:‌জুবের উদ্দিন (‌২/‌৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্লাড ড্রপস ক্লাব ৪১ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অরিজিৎ মজুমদার ২৬ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৪৩ রানে এবং আবু বক্কর সিদ্দিক ১৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যান।‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top