News Flash

Image

বাইক-অটো সংর্ঘষে গুরুতর আহত ৪ জন

আগরতলা, ২৬ মে (হি.স.) : বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়ে অটো গাড়িকে সজোরে ধাক্কা দেয়। তাতে গুরুতর আহত হয়েছেন চারজন ব্যক্তি।যুবরাজনগর এলাকার পেট্রোল পাম্প এলাকার স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুক্রবার দুপুরে টিআর০৫২৮৬৪  নম্বরের একটি অটো পানিসাগরের রামনগর থেকে ধর্মনগরের দিকে যাচ্ছিল। অটোটি যুবরাজনগর এলাকার পেট্রোল পাম্পে প্রবেশ করার সময় পেছন থেকে প্রচন্ড গতিতে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে। এতেই সঙ্গে সঙ্গে অটোটি উলটে গিয়েছে। তাতে বাইক চালক সহ একজন আরোহী বহুদূরে ছিটকে পড়েন। সাথে অটোতে থাকা একজন বৃদ্ধা এবং নাবালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। তাঁরাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।

Releated Posts

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top