News Flash

Image

কাজী নজরুল ইসলামের জন্মদিবস পালন হবে করিমগঞ্জে


করিমগঞ্জ (অসম) ২৫ মে (হি.স.) : কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতি সকাল ৮টায় শম্ভু সাগর উদ্যানে অবস্থিত কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবে। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল, সম্পাদক নিলোজ দাস ।

নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হবে চারণিক পরিবারের তরফ থেকে। সকালে শম্ভুসাগর পার্কে নজরুলমূর্তীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় চারণিক কার্যালয়ে সান্ধ্যকালিন অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে সমবেত নৃত্য ও সংগীত পরিবেশন করবেন গীতবিথি সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্রীরা এবং অভিভাবকরা। এছাড়া থাকবে চারণিকের সমবেত সংগীত,একক সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, আলোচনা এবং আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান। সংস্কৃতিপ্রেমীদের সাদর আমন্ত্রণ জানানো হয় চারণিকের পক্ষ থেকে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top