News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওয়ার্ড অফিস নির্মাণের জটিলতা নিরসনে ক্লাব কর্তাদের নিয়ে বৈঠক নিগমের
Image

ওয়ার্ড অফিস নির্মাণের জটিলতা নিরসনে ক্লাব কর্তাদের নিয়ে বৈঠক নিগমের


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডে প্রভাত চন্দ্র রায় স্মৃতি পার্কে ওয়ার্ড অফিস নির্মাণের জটিলতা কাটাতে এলাকার বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলেন কপর্োরেটর ভাস্বতী দেববর্মা৷ প্রভাত চন্দ্র রায় স্মৃতি পার্কে ১৯ নং ওয়ার্ডের ওয়ার্ড অফিস নির্মাণে কোন ধরনের আপত্তি থাকার কারণ থাকতে পারে না বলে স্পষ্টভাবে অভিমত ব্যক্ত করেছেন কপর্োরেটর ভাস্বতী দেববর্মা৷ তিনি বলেন এলাকার জনগণের স্বার্থেই এখানে একটি ওয়ার্ড অফিস গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ওয়ার্ল অফিসে করে উঠলে পার্কের কোন ধরনের অসুবিধা হবে না বলে অধীনে আশ্বাস দেন৷ কপর্োরেটর জানান প্রতিটি ওয়ার্ড এলাকাতেই একটি ওয়ার্ড অফিস থাকা বাঞ্ছনীয়৷ অথচ১৯ নম্বর ওয়ার্ডে কোন  স্থায়ী ওয়ার্ড অফিস নেই৷ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাড়া বাড়িতে অফিসের কাজ চালানো হচ্ছে৷ তাতে মারাত্মক অসুবিধে হচ্ছে৷ জনগণের এই অসুবিধা দূর করার জন্যই এই ওয়ার্ড অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ওয়ার্ল অফিসের নির্মাণে কোন ধরনের বাধা না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top