নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডে প্রভাত চন্দ্র রায় স্মৃতি পার্কে ওয়ার্ড অফিস নির্মাণের জটিলতা কাটাতে এলাকার বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করলেন কপর্োরেটর ভাস্বতী দেববর্মা৷ প্রভাত চন্দ্র রায় স্মৃতি পার্কে ১৯ নং ওয়ার্ডের ওয়ার্ড অফিস নির্মাণে কোন ধরনের আপত্তি থাকার কারণ থাকতে পারে না বলে স্পষ্টভাবে অভিমত ব্যক্ত করেছেন কপর্োরেটর ভাস্বতী দেববর্মা৷ তিনি বলেন এলাকার জনগণের স্বার্থেই এখানে একটি ওয়ার্ড অফিস গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ওয়ার্ল অফিসে করে উঠলে পার্কের কোন ধরনের অসুবিধা হবে না বলে অধীনে আশ্বাস দেন৷ কপর্োরেটর জানান প্রতিটি ওয়ার্ড এলাকাতেই একটি ওয়ার্ড অফিস থাকা বাঞ্ছনীয়৷ অথচ১৯ নম্বর ওয়ার্ডে কোন স্থায়ী ওয়ার্ড অফিস নেই৷ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাড়া বাড়িতে অফিসের কাজ চালানো হচ্ছে৷ তাতে মারাত্মক অসুবিধে হচ্ছে৷ জনগণের এই অসুবিধা দূর করার জন্যই এই ওয়ার্ড অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ওয়ার্ল অফিসের নির্মাণে কোন ধরনের বাধা না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন৷

ওয়ার্ড অফিস নির্মাণের জটিলতা নিরসনে ক্লাব কর্তাদের নিয়ে বৈঠক নিগমের
Tags:
Releated Posts
ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়
আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…
পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর
বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…
বিশালগড়ে বন দপ্তরের বড়সড় অভিযান, গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ কাঠ চেরাই মিল ও জেনারেটর
বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল…
বাঁশপুকুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, এসকফ ও দেশি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার এক
কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার…


















