News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) তিহার জেলের বাথরুমে পড়ে গেলেন সত্যেন্দ্র জৈন, চোট পেয়েছেন জেলবন্দী আপ নেতা
Image

(আপডেট) তিহার জেলের বাথরুমে পড়ে গেলেন সত্যেন্দ্র জৈন, চোট পেয়েছেন জেলবন্দী আপ নেতা

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.) : দিল্লির তিহার জেলে বাথরুমের মধ্যে পড়ে গেলেন জেলবন্দী দিল্লির প্রাক্তন মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। বৃহস্পতিবার সকালে তিহার জেলের বাথরুমে পা পিছলে পড়ে যান সত্যেন্দ্র জৈন, সামান্য চোট পেয়েছেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে। সেখানে শারীরিক চেকআপ করা হয়েছে সত্যেন্দ্র জৈনের।

তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ বিচারাধীন বন্দী সত্যেন্দ্র জৈন সেন্ট্রাল জেল (সিজে-৭) হাসপাতালের মেডিকেল ইন্সপেকশন (এমআই) রুমের বাথরুমে পা পিছলে পড়ে যান, সেখানে তাঁকে সাধারণ দুর্বলতার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এরপর তাঁকে চিকিৎসকরা পরীক্ষা করেন। ভাইটাল স্বাভাবিক রয়েছে। পিঠে, বাম পা ও কাঁধে ব্যথার কারণে তাঁকে ডিডিইউ হাসপাতালে রেফার করা হয়। বাথরুমে পা পিছলে পড়ে যান সত্যেন্দ্র জৈন। তিনি সামান্য আঘাত পেয়েছেন এবং চেকআপের জন্য দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি কেমন আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। আপ সূত্রের খবর, তিহার জেলের বাথরুমে মাথা ঘুরে পড়ে যান সত্যেন্দ্র জৈন। তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top