News Flash

  • Home
  • দিনের খবর
  • উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়াল ও ভগবন্তের; সঙ্গী সঞ্জয়, রাঘব ও অতিশী
Image

উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়াল ও ভগবন্তের; সঙ্গী সঞ্জয়, রাঘব ও অতিশী

মুম্বই, ২৪ মে (হি.স.) : মুম্বইয়ে গিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করলেন দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী। বুধবার মুম্বইয়ে গিয়ে উদ্ধব ঠাকরে ও সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁদের সঙ্গে ছিলেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, রাঘব চাড্ডা ও অতিশী।

উদ্ধব ঠাকরে ও সঞ্জয় রাউতের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান। আলোচনায় মূলত উঠে এসেছে বিরোধী ঐক্য নিয়েই, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার কলকাতায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন কেজরিওয়াল ও মান-সহ অন্যান্যরা।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top