News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫৭ দিনের মাথায় প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
Image

৫৭ দিনের মাথায় প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

কলকাতা, ২৪ মে (হি.স.): প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বুধবার বেলা ১২টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিকে এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন।

ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। বেলা সাড়ে ১২টা থেকে অনলাইনে ফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।ওয়েবসাইটগুলি হল, wbchse.nic.inhttps://wbresults.nic.in/ , www.exametc.com এবং www.indiaresults.com। এছাড়াও এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে। বুধবার ফল ঘোষণা হলেও, ৩১ মে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হল, যা সর্বকালীন রেকর্ড।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top