News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী নির্যাতন রোধে মহিলা কমিশনের দ্বারস্থ তৃণমূলের মহিলা সংগঠন
Image

নারী নির্যাতন রোধে মহিলা কমিশনের দ্বারস্থ তৃণমূলের মহিলা সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷  প্রদেশ তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন নারী নির্যাতনের ঘটনা নিয়ে সরব হয়ে ময়দানে নেমেছে৷সম্প্রতি রাজ্যে বেশ কয়েকটি নারীর নির্যাতনের ঘটনা সামনে তুলে ধরে মহিলা কমিশনের দ্বারস্থ হয়৷ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের সাথে কথা বলে নারী নির্যাতনের ঘটনা বন্ধ করতে দাবি জানান তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী পান্না দেব৷ তিনি জানান, রাজ্যে প্রতিনিয়ত ধর্ষণ, গণধর্ষণ এবং গৃহবধূ খুনের ঘটনা সংঘটিত হচ্ছে৷ কিন্তু রাজ্যে মহিলা কমিশনের ভূমিকা নিয়ে এদিন তিনি বরাবরই আঙ্গুল তুলে বলেন গণধর্ষণের শিকার হওয়া ছাত্রীকে দেখতে মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী দীর্ঘ ৩২ ঘণ্টা পর জিবি হাসপাতালে দেখতে যান৷ এবং এই ঘটনার পর মহিলা কমিশন মেয়েটির সুস্থতার দিকে কোন লক্ষ নেয়নি৷ কেন তিনি মহিলাদের পাশে দাঁড়াচ্ছেন না এবং ঘুমিয়ে কাটাচ্ছেন সে বিষয়ে জানতে ডেপুটেশনে এসেছেন বলে জানান পান্না দেব৷ মহিলা কমিশন আগামী দিন সক্রিয় ভূমিকা পালন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন তিনি৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top