নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ প্রদেশ তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন নারী নির্যাতনের ঘটনা নিয়ে সরব হয়ে ময়দানে নেমেছে৷সম্প্রতি রাজ্যে বেশ কয়েকটি নারীর নির্যাতনের ঘটনা সামনে তুলে ধরে মহিলা কমিশনের দ্বারস্থ হয়৷ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের সাথে কথা বলে নারী নির্যাতনের ঘটনা বন্ধ করতে দাবি জানান তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী পান্না দেব৷ তিনি জানান, রাজ্যে প্রতিনিয়ত ধর্ষণ, গণধর্ষণ এবং গৃহবধূ খুনের ঘটনা সংঘটিত হচ্ছে৷ কিন্তু রাজ্যে মহিলা কমিশনের ভূমিকা নিয়ে এদিন তিনি বরাবরই আঙ্গুল তুলে বলেন গণধর্ষণের শিকার হওয়া ছাত্রীকে দেখতে মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী দীর্ঘ ৩২ ঘণ্টা পর জিবি হাসপাতালে দেখতে যান৷ এবং এই ঘটনার পর মহিলা কমিশন মেয়েটির সুস্থতার দিকে কোন লক্ষ নেয়নি৷ কেন তিনি মহিলাদের পাশে দাঁড়াচ্ছেন না এবং ঘুমিয়ে কাটাচ্ছেন সে বিষয়ে জানতে ডেপুটেশনে এসেছেন বলে জানান পান্না দেব৷ মহিলা কমিশন আগামী দিন সক্রিয় ভূমিকা পালন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেন তিনি৷

নারী নির্যাতন রোধে মহিলা কমিশনের দ্বারস্থ তৃণমূলের মহিলা সংগঠন
Tags:
Releated Posts
বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ
আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

















