News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট আজ থেকে ফের শুরু
Image

শান্তিরবাজারে ক্রিকেট আজ থেকে ফের শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।।স্কোরারদের সেমিনার এবং পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে আসর। আজ ব্রু জোয়াইন মথৌ দল খেলবে অঙ্কুর ইউনিটের বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থার আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেট আসরে। বাইখোরা স্কুল মাঠে হবে ম্যাচটি। আসরের উদ্বোধনী ম্যাচে ইউনিটি পাঠচক্র সোসাইটি ৭১ রানে পরাজিত করেছিলোকুষারঘাট তরুণ সঙ্ঘকে। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শুক্ল চরণ নোয়াতিয়া, বিশিষ্ট সমাজসেবক রতন বৈদ্য, মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন এ-র সভাপতি অসীম কান্তি মিত্র, সচীব সাধুঅং মগ, সহ-সচীব সৌরজিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ নারায়ণ শীল, আম্পায়ার কমিটির কনভেনর মনোরঞ্জন পাল এবং অ্যাসোসিয়েশন এ-র বরিস্ট আম্পায়ার তথা অ্যাসোসিয়েশন এ-র অফিস বিয়ারার ইঞ্জিনিয়ার কিশোর কুমার ভৌমিক। এদিকে মঙ্গলবার কার্যত সারাদিনই কালো চাদরে ঢেকে ছিলো। ফলে আজ সঠিক সময়ে খেলা শুরু হতে পারবে কীনা তা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। তবে আশাবাদী মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা। ‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top