ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।।স্কোরারদের সেমিনার এবং পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে আসর। আজ ব্রু জোয়াইন মথৌ দল খেলবে অঙ্কুর ইউনিটের বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থার আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেট আসরে। বাইখোরা স্কুল মাঠে হবে ম্যাচটি। আসরের উদ্বোধনী ম্যাচে ইউনিটি পাঠচক্র সোসাইটি ৭১ রানে পরাজিত করেছিলোকুষারঘাট তরুণ সঙ্ঘকে। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শুক্ল চরণ নোয়াতিয়া, বিশিষ্ট সমাজসেবক রতন বৈদ্য, মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন এ-র সভাপতি অসীম কান্তি মিত্র, সচীব সাধুঅং মগ, সহ-সচীব সৌরজিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ নারায়ণ শীল, আম্পায়ার কমিটির কনভেনর মনোরঞ্জন পাল এবং অ্যাসোসিয়েশন এ-র বরিস্ট আম্পায়ার তথা অ্যাসোসিয়েশন এ-র অফিস বিয়ারার ইঞ্জিনিয়ার কিশোর কুমার ভৌমিক। এদিকে মঙ্গলবার কার্যত সারাদিনই কালো চাদরে ঢেকে ছিলো। ফলে আজ সঠিক সময়ে খেলা শুরু হতে পারবে কীনা তা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। তবে আশাবাদী মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা।

শান্তিরবাজারে ক্রিকেট আজ থেকে ফের শুরু
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

















