News Flash

Image

করিমগঞ্জে রাজপথে মৃতের লাশ রেখে প্রতিবাদ জনতার

করিমগঞ্জ (অসম), ২২ মে (হি.স.) : রাজপথে মৃতের লাশ রেখে সড়ক অবরোধ জনতার। ঘটনা করিমগঞ্জ শহরের এওসি পয়েন্টে। সোমবার দুপুরে হঠাৎ করে অবরোধ গড়ে তোলার ফলে শহর জুড়ে সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন ডিএসপি গীতার্থ দেবশর্মা সহ সদর ওসি ভবেশ দিহিঙ্গিয়া। এর পর বেশ কিছু সময় পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় রাস্তা।

জানা গেছে, গত রবিবার করিমগঞ্জের শহরতলি কানিশাইল এলাকার জলাশয় থেকে চড়াকুড়ি এলাকার বাসিন্দা অভিজিৎ দাসের লাশ উদ্ধার হয়েছিল। রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাি দুর্ঘটনা, আত্মহত্যা না পরিকল্পিত হত্যা, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মৃতদেহ উদ্ধার করে সদর পুলিশ। এর পর ময়না তদন্তের জন্য পাঠানো হয় করিমগঞ্জ অসামরিক হাসপাতালের মর্গে।

সোমবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হওয়ার পরই উত্তেজনা ছড়ায়। শহরের পেট্রোল পাম্প সংলগ্ন পয়েন্টে লাশ রাজপথে রেখে হত্যার অভিযোগ এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অবরোধ গড়ে তোলা হয়।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top