নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ অর্থ দপ্তরের উদ্যোগে সোমবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিভিন্ন দপ্তরের অধিকর্তা ও ডিডিও-দের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচী৷ প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, অতিরিক্ত সচিব আকিনঞ্চন সরকার, ডিটিও- আগরতলা এক হর্ষিতা বিশ্বাস, আধিকারিক কালিপদ পাল সহ অণ্যান্যরা৷ সাম্প্রতিক সময়ে অর্থ দপ্তর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কর্মচারী, জনগণ ও সরকারের উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে৷ সমস্ত অফিসের অধিকর্তা ও ডিডিও-দের এই প্রযুক্তি সঠিক ব্যবহার করতে হবে৷ কর্মচারী যারা ২০১৮-র আগে কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন তাদের জিপিএফ নিয়ে কিছু সমস্যা সামনে আসছে৷ বেতন থেকে জিপিএফ-র টাকা কাটা হলেও তা ক্রেডিট হচ্ছে না একাউন্টে৷ ডিডি-র দায়িত্ব বিষয়টি এ জি-র নজরে নেওয়া৷ কিন্তু এই ক্ষেত্রে গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে বলে জানান অতিরিক্ত সচিব আকিনঞ্চন সরকার৷

অর্থ দপ্তরের উদ্যোগে ডিডিওদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
Tags:
Releated Posts
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ
আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…
বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির
আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…


















