News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩০০ দিনের ওপর বিনা বিচারে আটকে আছি: পার্থ চট্টোপাধ্যায়
Image

৩০০ দিনের ওপর বিনা বিচারে আটকে আছি: পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা, ২২ মে (হি.স.) : ৩০০ দিনেরও বেশি সময় ধরে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তাঁকে পেশ করা হয় আলিপুর বিশেষ সিবিআই আদালতে। প্রতিবার আদালতে পেশের আগে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দেন তিনি। সোমবার বললেন ‘শুধু নিজের কথা’।

এদিন তাঁর কথায় ধরা পড়ে হতাশা। এদিন সাংবাদিকরা তাঁর কাছে গেলে পার্থ বলেন, ৩০০ দিনের ওপরে বিনা বিচারে আটকে আছেন তিনি। এরপরেই বলেন, তা নিয়ে কিছু বলুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরা নিয়ে এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল। তবে সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান পার্থ চট্টোপাধ্যায়।
এদিন তাঁর আবেদন, ‘আমি কেমন আছি? আমার কথা জিজ্ঞাসা করুন’। তা বলার পরেই আদালত কক্ষে ঢুকে যান তৃণমূলের প্রাক্তন মহাসচিব। রাজনৈতিক মহল বলছে, বেশ কিছু দিন বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার পরে তাঁর এদিনের বক্তব্যে স্পষ্ট হতাশা।

Releated Posts

সারা দেশে কার্যকর ভিবি-জি রাম জি আইন : গ্রামীণ শ্রমিকদের মজুরি ১০ শতাংশের বেশি বৃদ্ধি, মিলবে ১২৫ দিনের নিশ্চিত কর্মসংস্থান

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস) : গ্রামীণ জীবিকা শক্তিশালী করা, উচ্চতর মজুরি নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে…

ByBySandeep Biswas Jul 1, 2026

২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন: ১৯ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন সম্পূর্ণ

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসার সময় বিজেপি কর্মী অভিজিৎ…

ByByNews Desk Jul 1, 2026

জম্মু-কাশ্মীর মধ্য ও দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার হতে পারে: মেহবুবা মুফতি

শ্রীনগর, ১ জুলাই (আইএএনএস): বিশ্বের পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জম্মু-কাশ্মীরকে মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার…

ByByNews Desk Jul 1, 2026

‘বিজেপির কাছে দেশ নয়, অনুদানই আগে’, রামমন্দিরে দান চুরির অভিযোগ ঘিরে কেন্দ্র ও বিজেপিকে নিশানা অখিলেশের

লখনউ, ১ জুলাই (আইএএনএস): রামমন্দিরে ভক্তদের দানের অর্থ চুরির অভিযোগকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top