News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩২ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর
Image

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩২ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : রবিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩২ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোদী টুইটারে গিয়ে টুইট করেছেন, “আমি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জিকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই।”
এদিন, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে জাতীয় রাজধানীর বীর ভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানান। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভড়দাও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন।

রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার মৃত বাবার প্রতি একটি আবেগপূর্ণ শ্রদ্ধা নিবেদন করেছেন “বাবা, আপনি আমার সাথে আছেন, অনুপ্রেরণা হিসাবে, স্মৃতিতে, সবসময়!” রাজীব গান্ধীর বিভিন্ন মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে হিন্দিতে টুইট করেছেন রাহুল গান্ধী।
প্রসঙ্গত,তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে কংগ্রেসের দায়িত্ব নেন রাজীব গান্ধী। তিনি ৪০ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি ২ ডিসেম্বর, ১৯৮৯ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজীব গান্ধী ২১ মে, ১৯৯১ তারিখে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে একটি নির্বাচনী সমাবেশে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম (এলটিটিই) আত্মঘাতী মানববোমা বিস্ফোরণে নিহত হন।

Releated Posts

ঐক্য ও প্রতিরোধের বার্তা রাহুলের, ইন্ডিয়া ব্লককে একত্রে লড়াইয়ের আহ্বান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়া ব্লকের বৈঠকে ঐক্যের ডাক দিয়ে বিজেপির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top