News Flash

  • Home
  • প্রধান খবর
  • জুনের প্রথম সপ্তাহে ভারত সফরে যাবেন নেপালের প্রধানমন্ত্রী
Image

জুনের প্রথম সপ্তাহে ভারত সফরে যাবেন নেপালের প্রধানমন্ত্রী

কাঠমাণ্ডু, ২১ মে (হি.স.) : আগামী জুনের প্রথম সপ্তাহে ভারত সফরে যাবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’। এ যাত্রার প্রস্তুতি শুরু করেছে সরকার।

নেপালের বিদেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুনের প্রথম সপ্তাহে ভারত সফরে যাবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল ‘প্রচণ্ড’। এ জন্য প্রস্তুতি শুরু হয়েছে। সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নেপালের বিদেশ মন্ত্রণালয় সফরের প্রস্তুতি হিসেবে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে। ১৮ এবং ১৯ মে বিদেশমন্ত্রী এনপি সৌদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রাক্তন বিদেশমন্ত্রী, প্রাক্তন বিদেশ সচিব এবং প্রাক্তন রাষ্ট্রদূতদের সাথে আলোচনা করেছেন। সূত্রের খবর, নেপাল সরকার বাণিজ্য, জলবিদ্যুৎ, পেট্রোলিয়াম পাইপলাইন, সীমান্ত প্রভৃতি বিষয়ে আলোচনার এজেন্ডা নির্ধারণ করছে।
উল্লেখ্য, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর প্রচণ্ড ভারতে তার প্রথম বিদেশ সফরের অপেক্ষায় রয়েছেন। তিনি প্রকাশ্যে বলেন, তাঁর ভারত সফর শীঘ্রই হবে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top