ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।।সামনেই রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআই এর জাতীয় ক্রিকেট আসর। জাতীয় স্তরের ক্রিকেট আসরকে সামনে রেখে রাজ্য দল গঠনের লক্ষ্যে এখন শুরু হল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে মহিলা ক্রিকেটারদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির। শনিবার থেকে আগরতলা এমবিবি স্টেডিয়ামে শুরু হয় এই শিবির। এতে অংশ নেন রাজ্যের সিনিয়র ও অনুর্ধ ২৩ মহিলা ক্রিকেটার। মোট ৩৯ জন মহিলা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত বিশেষ এই শিবির চলবে আগামী ২৬ মে পর্যন্ত। রাজ্য মহিলা ক্রিকেট দলের প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন সন্দীপ দাহাদ। এর আগে ২০১৩ সালে তিনি রাজ্য রঞ্জিত দলের প্রশিক্ষক ছিলেন। তার প্রশিক্ষনেই রাজ্য রঞ্জি দল সে সময় প্রথমবার নকআউট খেলার যোগ্যতা অর্জন করেছিল। এই সাফল্যের ভিত্তিতেই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তারা তাকে এবার মহিলা ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়। আর সেই দায়িত্ব পেয়ে এবার প্রস্তুতিতে নেমে পড়লেন তিনি। শনিবার এমবিবি স্টেডিয়ামের ইন্ডোরে বেশ কিছু সময় মহিলা ক্রিকেটারদের ব্যাটিং বোলিং পদ্ধতির সম্পর্কে অবগত করালেন। এক সময়কার রাজ্য রঞ্জিত দলের প্রশিক্ষককে চিফ কোচ হিসাবে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত রাজ্যের মহিলা ক্রিকেটাররা। প্রথম দিনের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রশিক্ষক সন্দীপ দাহাদ জানান, প্রাথমিকভাবে লক্ষ্য দলকে কোয়ালিফাই করা। এরপর নকআউটে। আর সেই রকম আপনাকে সামনে রেখে ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হবে। ম্যাচ প্র্যাকটিসের জন্য নিয়মিত মাঠ দেওয়া হয়েছে। তাই সেই সুযোগ কাজে লাগানো হবে। দ্বিতীয়বারের মতো প্রশিক্ষকের দায়িত্ব পাওয়ায় এদিন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনকে অভিনন্দন জানান তিনি

কোচ সন্দীপ দাহাদের তত্ত্বাবধানে মহিলা ক্রিকেটারদের প্রস্তুতি শুরু
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















