News Flash

  • Home
  • দেশ
  • বামনডাঙ্গা চা বাগানে হাতির হানা, শ্রমিকদের টিফিন খেয়ে এলাকা ছাড়লো মাকনা
Image

বামনডাঙ্গা চা বাগানে হাতির হানা, শ্রমিকদের টিফিন খেয়ে এলাকা ছাড়লো মাকনা

নাগরাকাটা, ২০ মে (হি. স.) : জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে হাতির হানা।। শনিবার সকালে বাগানের ডুমুরঝোড়া সেকশনে কাঁচা পাতা তুলছিলেন শ্রমিকরা। এমন সময় সেখানে হাজির একটি হাতি। এরপর দুপুরের টিফিনের জন্য নিয়ে আসা একে একে ৮৪ জনের খাবার খেয়ে তবেই এলাকা ছাড়লো মাকনা। টিফিন বাক্সে করে চা শ্রমিকদের খাবারগুলি বাগানের ছায়া গাছে সার দিয়ে ঝোলানো ছিল।

এদিন মাকনাটি পাশের ডায়না জঙ্গল থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা পেরিয়ে বাগানে যেখানে কাজ হচ্ছিল সেখানে হানা দেয়। দুলকি চালে এগিয়ে আসা হাতি দেখে সঙ্গে সঙ্গে কর্মরত শ্রমিকদের মধ্যে হুলুস্থুল বেঁধে যায়। প্রায় দু ঘন্টা সেখানে কাজ বন্ধ থাকে। পরে শ্রমিকরাই প্রতিরোধ তৈরি করলে হাতিটি অন্য পাশের গরুমারার জঙ্গলের দিকে চলে যায়। তার আগেই অবশ্য ঘটে গেছে অভিনব টিফিন কান্ড। বন দফতরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, হাতিটির গতিবিধির প্রতি সতর্ক নজর রেখে চলা হচ্ছে।

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top