News Flash

  • Home
  • দেশ
  • এগরা বিস্ফোরণকাণ্ডে ভানু বাগের ছেলের ১০ দিনের সিআইডি হেফাজত
Image

এগরা বিস্ফোরণকাণ্ডে ভানু বাগের ছেলের ১০ দিনের সিআইডি হেফাজত

কলকাতা, ১৯ মে (হি.স.) : এগরা বিস্ফোরণ-কাণ্ডে ভানু বাগের ছেলে পৃথ্বীজিৎ বাগকে ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল কাঁথি আদালত ৷ বৃহস্পতিবার কটকের ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে পৃথ্বীজিৎ বাগকে গ্রেফতার করে সিআইডি ৷ গাড়িতে পালানো সময় ওডিশা পুলিশের মদতে তাঁকে ধাওয়া করে ধরে ফেলে রাজ্য সিআইডি-র আধিকারিকরা ৷ শুক্রবার তাঁকে কাঁথি আদালতে তোলা হয় ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে কটকের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় কৃষ্ণপদ ওরফে ভানু বাগের ৷

গত মঙ্গলবার সকালে এগরার খাদিকুলে বিস্ফোরণের ঘটনায় একাধিক মৃত্যুর হয়েছে ৷ যে ঘটনায় গুরুতর জখম অবস্থায় ছেলে এবং ভাইপোর মদতে বাংলা-ওডিশা সীমানা পেরিয়ে কটকে পৌঁছন বেআইনি বাজি কারখানার মালিক ৷ সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে, তাও জাল নথির সাহায্যে ৷ এই ঘটনায় সিআইডি তদন্তে নেমে পুরো বিষয়টি জানতে পারে ৷ এরপর ওডিশায় একটি দল পাঠানো হয় ৷ সেখানে গতকালই ভানু বাগের ভাইপো ইন্দ্রজিৎ বাগকে কটকদের সদর থানার গতড়া থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁকে বৃহস্পতিবারই কাঁথি মহকুমা আদালতে পেশ করা হলে ৮ দিনের সিআইডি হেফাজত দেওয়া হয়েছে ৷

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top