News Flash

  • Home
  • প্রধান খবর
  • বম্বে হাইকোর্টে স্বস্তি পেলেন সমীর ওয়াংখেড়ে, ২২ মে পর্যন্ত গ্রেফতারে নিষেধাজ্ঞা
Image

বম্বে হাইকোর্টে স্বস্তি পেলেন সমীর ওয়াংখেড়ে, ২২ মে পর্যন্ত গ্রেফতারে নিষেধাজ্ঞা

মুম্বই , ১৯ মে (হি.স.) : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়েকে ২২ মে পর্যন্ত গ্রেফতারের উপর নিষেধাজ্ঞা গিয়েছে বোম্বে হাইকোর্ট। সেই সঙ্গে ওয়াংখেড়েকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-র তদন্তে সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত। সমীর ওয়াংখেড়ে আদালত, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন যে তিনি শনিবার সিবিআই তদন্তের জন্য অফিসে উপস্থিত থাকবেন।

সমীর ওয়াংখেড়ের আইনজীবী রিজওয়ান মার্চেন্ট বলেন, সিবিআই যে এফআইআর দায়ের করেছে তা সম্পূর্ণ বেআইনি, সে সময় সমীর ওয়াংখেড়ে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন। তার চার মাসের মধ্যে দুর্নীতি প্রতিরোধে মামলা দায়ের করা উচিত ছিল সিবিআইয়ের। তিনি আদালতকে একথা জানান। এর পরে আদালত সিবিআই এবং এনসিবি উভয়কেই জবাব দাখিলের নির্দেশ দিয়েছে।
রিজওয়ান মার্চেন্ট বলেন, তিনি আশঙ্কা করেছিলেন যে তদন্তের সময় সিবিআই সমীর ওয়াংখেড়েকে গ্রেফতার করতে পারে। এরপর সমীর ওয়াংখেড়েকে গ্রেফতার না করার নির্দেশের দাবি ওঠে, যা আদালত গ্রহণ করে। রিজওয়ান মার্চেন্ট বলেন, এই বিষয়ে সিবিআইকে তদন্তের পরিধি বাড়াতে হবে। এর কারণ ছিল সমীর ওয়াংখেড়ে তার ঊর্ধ্বতনদের প্রতিটি কাজের রিপোর্ট করছিলেন।

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top