News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : ১ম জয়ের স্বাদ পেলো নবদিগন্ত ক্লাব
Image

আমবাসায় ক্রিকেট : ১ম জয়ের স্বাদ পেলো নবদিগন্ত ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।।প্রথম জয়ের স্বাদ পেলো নবদিগন্ত ক্লাব। নিতাই দেবনাথের বিধ্বংসী বোলিংয়ে। আমবাসা মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। দশমীঘাট মাঠে অনুষ্ঠিত ম্যাচে নবদিগন্ত ক্লাব ৫ উইকেটে পরাজিত করে ঐকতান ক্লাবকে। সকালে টসে জয়লাভ করে ঐকতান ক্লাবের গড়া ১৩২ রানের জবাবে নবদিগন্ত ক্লাব ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের নীতাই দেবনাথ ৬ উইকেট পেয়েছেন। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ঐকতান ক্লাব ১৩২ রান করে। দলের পক্ষে নির্মল পাল ৩৯ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯, মৃন্ম্যয় সোম ২০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং অশোক ৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। নবদিগন্ত ক্লাবের পক্ষে নীতাই দেবনাথ (‌৬/‌৬১) এবং করণ ত্রিপুরা (‌৪/‌৪৫) সফল বোলার।‌‌ জবাবে খেলতে নেমে ২৮.‌৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নবদিগন্ত ক্লাব। দলের পক্ষে কিংকর পাল ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, অনন্ত দাস ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ (‌অপ:‌), করণ ত্রিপুরা ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে‌ ১৮, রাহুল দেবনাথ ৩২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। ঐকতান ক্লাবের পক্ষে ছেন্টু  দেবনাথ (‌২/‌৩৭) সফল বোলার। ‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top