ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মে।।প্রথম জয়ের স্বাদ পেলো নবদিগন্ত ক্লাব। নিতাই দেবনাথের বিধ্বংসী বোলিংয়ে। আমবাসা মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। দশমীঘাট মাঠে অনুষ্ঠিত ম্যাচে নবদিগন্ত ক্লাব ৫ উইকেটে পরাজিত করে ঐকতান ক্লাবকে। সকালে টসে জয়লাভ করে ঐকতান ক্লাবের গড়া ১৩২ রানের জবাবে নবদিগন্ত ক্লাব ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের নীতাই দেবনাথ ৬ উইকেট পেয়েছেন। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ঐকতান ক্লাব ১৩২ রান করে। দলের পক্ষে নির্মল পাল ৩৯ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯, মৃন্ম্যয় সোম ২০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ এবং অশোক ৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। নবদিগন্ত ক্লাবের পক্ষে নীতাই দেবনাথ (৬/৬১) এবং করণ ত্রিপুরা (৪/৪৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ২৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নবদিগন্ত ক্লাব। দলের পক্ষে কিংকর পাল ৪১ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, অনন্ত দাস ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ (অপ:), করণ ত্রিপুরা ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮, রাহুল দেবনাথ ৩২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। ঐকতান ক্লাবের পক্ষে ছেন্টু দেবনাথ (২/৩৭) সফল বোলার।

আমবাসায় ক্রিকেট : ১ম জয়ের স্বাদ পেলো নবদিগন্ত ক্লাব
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

















