News Flash

  • Home
  • দেশ
  • অভিষেককে জরিমানা নিয়ে মমতার প্রসঙ্গ টেনে কটাক্ষ শুভেন্দুর
Image

অভিষেককে জরিমানা নিয়ে মমতার প্রসঙ্গ টেনে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, ১৮ মে (হি. স.) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট ৷ বৃহস্পতিবার বিষয়টি সামনে আসতেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি শুধু একা অভিষেককে নিশানা করেননি ৷ পুরনো প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকেও।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের চিঠি মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা মামলার রায়ে তাঁকে সেই অব্যাহতি দেননি ৷ পাশাপাশি এই বিষয়ে আদালতের সময় নষ্ট করার কারণে জরিমানা করেছেন বিচারপতি অমৃতা সিনহা ৷ অভিষককে জরিমানা বাবদ দিতে হবে ২৫ লক্ষ টাকা।

এই রায় প্রকাশ্যে আসার পরই একটি টুইট করেন শুভেন্দু অধিকারী ৷ লেখেন, ‘‘গোদের উপর বিষফোঁড়া !!! এতদিন শোনা যেত – বাপ নম্বরি তো বেটা দশ নম্বরি । নতুন সংস্করণ:- পিসি দেয় ৫, তো ভাইপোর ২৫! স্বভাব যেমন, তাই পাঁচ গুন বেশি দিস !’’ শুভেন্দু অধিকারী অবশ্য কারও নাম লেখেননি ৷ তবে পিসি-ভাইপোর কথা উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন যে তাঁর আক্রমণের লক্ষ্যবস্তু কারা। প্রশ্ন উঠছে, শুভেন্দু কেন লিখলেন যে ‘পিসি দেয় ৫’ ? বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় ২০২১ এর ৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছিলেন ৷ আর বৃহস্পতিবার অভিষেককে আদালত জরিমানা করতেই সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top