News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকের জনগণের জন্য অগ্রগতি ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ টিম কংগ্রেস : মল্লিকার্জুন খাড়গে
Image

কর্ণাটকের জনগণের জন্য অগ্রগতি ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ টিম কংগ্রেস : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): কর্ণাটকের জনগণের জন্য অগ্রগতি ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ টিম কংগ্রেস। জোর দিয়ে জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কর্ণাটকের জনগণকে যে নিশ্চয়তা দিয়েছে কংগ্রেস, তা পূরণ হবেই। বৃহস্পতিবার টুইট করে খাড়গে জানান, “কর্ণাটকের জনগণের অগ্রগতি, কল্যাণ এবং সামাজিক ন্যায়বিচার পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ টিম কংগ্রেস। আমরা প্রতিশ্রুতি মতো ৬.৫ কোটি কন্নড়বাসীর ৫টি গ্যারান্টি বাস্তবায়ন করব।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হবেন ডি কে শিবকুমার। আগামী ২০ মে মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী শপথ নেবেন। শিবকুমার টুইট করে এদিন জানিয়েছেন, “কর্ণাটকের নিরাপদ ভবিষ্যত এবং জনগণের কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং আমরা এর নিশ্চয়তা দিতে ঐক্যবদ্ধ।”

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top