News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া; উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার, শপথ ২০ মে
Image

কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া; উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার, শপথ ২০ মে

বেঙ্গালুরু ও নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়া। উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন ডি কে শিবকুমার। বৃহস্পতিবার কংগ্রেস সূত্রে এমনটাই জানা গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবকুমারও। শোনা যাচ্ছে, ২০ মে (শনিবার) কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। ওই দিন শপথ নেবেন উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারও। যদিও, আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।

সিদ্দারামাইয়া কি মুখ্যমন্ত্রী হচ্ছেন, এই প্রশ্নের উত্তরে ডি কে শিবকুমার বলেছেন, “দলের বৃহত্তর স্বার্থে…কেন নয়।” এদিন সকালে দিল্লিতে কে সি বেণুগোপালের বাড়িতে যান শিবকুমার। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, “দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে…।” এদিন বেণুগোপালের বাড়িতে যান সিদ্দারামাইয়াও। তাঁর সঙ্গেও কথা বলেছেন বেণুগোপাল। ২০ মে বেঙ্গালুরুতে আয়োজিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। কংগ্রেস সূত্রের খবর, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিরোধী নেতাদের আমন্ত্রণ জানাবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গান্ধী পরিবার, কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের সিনিয়র নেতারা বেঙ্গালুরুতে এই অনুষ্ঠানে যোগ দেবেন।

সংখ্যাগরিষ্ঠ অর্জন করা সত্ত্বেও, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনকে ঘিরে কংগ্রেসের অন্দরে বিগত কয়েকদিন ধরে নিরন্তর আলোচনা চলেছে। মুখ্যমন্ত্রী পদের দৌড়ে থাকা দুই প্রবীন নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার সকালেই দেখা যায়, ডি কে শিবকুমারের বেঙ্গালুরুর বাসভবনের বাইরে ব্যানার লাগানো হয়েছে, যেখানে শিবকুমারকে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top