News Flash

  • Home
  • দেশ
  • কনভয় দুর্ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ : হাইকোর্ট
Image

কনভয় দুর্ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ : হাইকোর্ট

কলকাতা, ১৭ মে (হি. স.) : রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনার তদন্ত চালিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ। বুধবার এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা জানান, ওই ঘটনার তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া যাবে না। কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। ১৩ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।

প্রসঙ্গত, চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই ঘটনায় শুভেন্দুর কনভয়ের ওই গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। এদিকে এই ঘটনায় সরব হয় তৃণমূল। শুভেন্দুর গ্রেফতারির দাবি করা হয়। তৃণমূলের তরফে আর্থিক সাহায্য করা হয় মৃতের পরিবারকে। এই নিয়ে একটি মামলাও হয় হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ এবং সিবিআই তদন্তের আর্জি জানান তাঁর আইনজীবী।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top