News Flash

  • Home
  • প্রধান খবর
  • বুধবার সুপ্রিম কোর্টে ‘দ্য কেরালা স্টোরি’র মামলার শুনানি, তাকিয়ে আমজনতা
Image

বুধবার সুপ্রিম কোর্টে ‘দ্য কেরালা স্টোরি’র মামলার শুনানি, তাকিয়ে আমজনতা

কলকাতা, ১৬ মে (হি. স.) : বুধবার সুপ্রিম কোর্টে রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’র মামলার শুনানি। কেবল পরিচাক সুদীপ্ত সেন বা তাঁর অনুসারীরাই নন, তার দিকেই তাকিয়ে রয়েছেন আমজনতা। ৮ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ছবিটি নিষিদ্ধ করে দেন। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টেও রুজু হয়েছে জনস্বার্থের তিনটি মামলা।
নিষেধজ্ঞা না থাকলেও, তামিলনাড়ুতে দেখানো হচ্ছে না ‘দ্য কেরালা স্টোরি’। সম্প্রতি তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, সেখানে এই ছবি নিষিদ্ধ নয়, বরং সিনেমা হলের মালিকরাই দর্শক না পাওয়ার জন্য ছবিটি দেখাতে দিচ্ছেন না। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুদীপ্তবাবু বলেন, ”তামিলনাড়ুতে তো ছবি দেখানো শুরুই হয়নি। আসলে ওখানে সিনেমা প্রর্দশন নিয়ে গুন্ডারাজ চলে।”
পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হওয়ার পর পরই পরিচালক প্রথম জানিয়ে ছিলেন, তাঁরা আইনের পথে হাঁটবেন। এর মাঝে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে? সুদীপ্তর স্পষ্ট জবাব, ”না এখনও কথা হয়নি। আমি তো কথা বলতেই চাই। আমি তো ওকে ছবিটা দেখার অনুরোধও করেছিলাম।”
বিতর্ককে সঙ্গে নিয়ে বক্স অফিসে ঝড় তুলছে ‘দ্য কেরালা স্টোরি।’ ইতিমধ্যেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি। এরই মাঝে খবরে এল সুদীপ্ত সেন নাকি ‘দ্য কেরালা স্টোরি’র সিক্যুয়েল বানাতে চলেছেন। সত্যিই কী এমনটা প্ল্যান পরিচালকের? সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে যোগাযোগ করা হয় পরিচালক সুদীপ্ত সেনের সঙ্গে। তাঁর কথায়, ”সেভাবে এখনও কিছু ভাবিনি। আসলে আমরা যখন আলোচনাতে বসি, তখন নানারকম ভাবনা আসে মাথায়। তবে এখনও কোনও চূড়ান্ত পরিকল্পনা তৈরি হয়নি। সবে তো ১২ দিন হয়েছে ছবিটা মুক্তি পেয়েছে। এখনই কীভাবে ভাবব!”
সুদীপ্তবাবুর কথায়, ”প্রথমে ছবিটা ভাল করে ডিস্ট্রিবিউট করি। যতজনকে ছবিটা দেখাব ভেবেছিলাম, তার পাঁচ শতাংশও এখনও দেখেনি। তাই আগে এই ছবিটা ভাল করে দেখুক সবাই। নতুন ছবির কথা ভাবব জুন মাস থেকে।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top