News Flash

  • Home
  • বিদেশ
  • নিউজিল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ১০
Image

নিউজিল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ১০

ওয়েলিংটন, ১৬ মে (হি.স.) : নিউজিল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রে খবর, সোমবার গভীর রাতে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের একটি বহুতল হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। লোফারস লজ নামের ওই বহুতল হোস্টেল থেকে ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন হোস্টেলের অন্তত ২০ জন আবাসিক। দেশের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। দমকলকর্মীরা জানান, তাঁরা যখন ঘটনাস্থলে পৌঁছন তখন ভবনের উপরের তালায় আগুন জ্বলতে দেখা যায়। ভোর ৪টের দিকে ফায়ার সার্ভিসের ২০টি ট্রাকের মদতে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার অ্যান্ড এমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার নিক পায়াত এই আগুনকে ওয়েলিংটনের ‘সবচেয়ে বিভৎস দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজনকে ভবন থেকে উদ্ধার করা হয়েছে। তবে অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দশজনের মৃত্যু হয়েছে। তবে বিল্ডিংটিতে তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না

Releated Posts

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026

আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা চাহিদা: মার্কো রুবিও

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকির মধ্যে এয়ার ইন্টারসেপ্টর বা আকাশ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র এখন…

ByByNews Desk Sep 3, 2026

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top