News Flash

  • Home
  • দেশ
  • অ্যাম্বুলেন্স ঘাটতির কথা মানতে নারাজ মুখ্যমন্ত্রী
Image

অ্যাম্বুলেন্স ঘাটতির কথা মানতে নারাজ মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ মে (হি. স.) : কালিয়াগঞ্জ-কাণ্ডে অ্যাম্বুলেন্স ঘাটতির কথা মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ‘ঘাটতি থাকলে হয়তো সেই সময় স্থানীয় স্তরে অ্যাম্বুল্যান্সের ঘাটতি থাকতে পারে।’

একরত্তি সন্তানকে সুস্থ করতে কোলে করে নিয়ে এসেছিলেন আরোগ্য নিকেতনে। শত চেষ্টা সত্ত্বেও চার মাসের সেই শিশুসন্তানকে ফেরাতে পারলেন না! রবিবার বাড়ি ফিরল তার নিথর দেহ। কিন্তু জুটল না একটা অ্যাম্বুল্যান্স! ছোট্ট শরীরটা তাই ব্যাগে ভরে বাড়ির পথে হাঁটা লাগালেন বাবা। ফেরে সেই অমানবিক ছবি! ফের একবার লজ্জায় মাথা হেঁট হয়ে যায় বাংলার। মৃত শিশুর বাবা অসীম দেবশর্মা বলেন, শনিবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ছেলে মারা যায়। মেডিক্যাল কলেজ থেকে বাড়ি নিয়ে আসতে ৮ হাজার টাকা দাবি করে অ্যাম্বুল্যান্স। না পেয়ে ব্যাগের মধ্যে জামাকাপড়ে মুড়িয়ে কালিয়াগঞ্জ অবধি আসি। সেখান থেকে বিজেপি কাউন্সিলরের জোগাড় করে দেওয়া অ্যাম্বুলেন্সে বাড়িতে নিয়ে আসি।

প্রতিক্রিয়ায় সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, “এখন তো প্রচুর অ্যাম্বুল্যান্স, হয়তো সেই সময় ছিল না’’। সঙ্গে আরও বললেন, ‘অনেক সময় পরিবারই অ্যাম্বুল্যান্স নেয় না। কোলে করে নিয়ে যায়।’’

প্রসঙ্গত, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের মতো ফের অমানবিক ঘটনার সাক্ষী হল উত্তর দিনাজপুর।কালিয়াগঞ্জের ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমওএইচও। অমানবিক এই ঘটনা প্রত্যাশিত নয় বলে কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল। ঘটনা প্রকাশ্যে আসার পর ‘এগিয়ে বাংলা’ মডেলকে বিঁধেছে বিজেপি।

Releated Posts

দ্বিতীয় দফার ভোটের আগে ২৪ ঘণ্টায় ১,০৯৫ জনকে প্রতিরোধমূলক গ্রেফতার

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪…

ByByNews Desk Apr 27, 2026

মহিলাদের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করেছে এনডিএ: তেজস্বী যাদবের অভিযোগ

পাটনা, ২৭ এপ্রিল (আইএএনএস): বিহারে শাসক এনডিএ জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র জাতীয় কর্মসমিতির…

ByByNews Desk Apr 27, 2026

‘মমতার কথা কেন শুনবেন?’— ‘ভাড়া করা সমর্থক’ অভিযোগ খারিজ অমিত শাহের

বেহালা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাড়া করা সমর্থক’ আনার অভিযোগকে সরাসরি খারিজ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Apr 27, 2026

তেলেঙ্গানায় এমএলসি হিসেবে শপথ নিলেন আজহারউদ্দিন ও কোদন্দরাম

হায়দরাবাদ, ২৭ এপ্রিল (আইএএনএস): তেলেঙ্গানার সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন এবং অধ্যাপক এম. কোদন্দরাম রেড্ডি সোমবার রাজ্যের বিধান…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top