News Flash

  • Home
  • দিনের খবর
  • জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে কর্মসূচি, পুলিশ-এসএফআই ধস্তাধস্তি
Image

জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে কর্মসূচি, পুলিশ-এসএফআই ধস্তাধস্তি

কলকাতা, ১৫ মে (হি. স.) : ফের এসএফআইয়ের বিক্ষোভ কর্মসূচিতে বাধা। ধুন্ধুমার কাণ্ড কলকাতার হাজরায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াল এসএফআই কর্মী-সমর্থকরা। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। সব মিলিয়ে উত্তপ্ত এলাকা।

ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। এদিন হাজরায় কর্মসূচি ছিল এসএফআইয়ের। হাজরা মোড়ে সেই কর্মসূচিতেই বাধা দেয় পুলিশ। যার জেরে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে এসএফআই ও পুলিশ। মুহূর্তেই উত্তেজনা বাড়তে থাকে। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ-এসএফআই।

বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। যদিও ভ্যান থেকে নেমে পড়েন আন্দোলনকারীরা। এই অশান্তির জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। জখম হন বেশ কয়েকজন এসএফআই সমর্থক। এই পরিস্থিতির মাঝেই শুরু হয় সভা।

এসএফআই সমর্থকদের কথায়, “পুলিশ তৃণমূলের দাস হয়ে গিয়েছে। আমাদের আজ মারধর করছে। নিজেদের ছেলে মেয়েরা যখন কলেজে ভরতি হতে গেলে তৃণমূলের নেতারা মোটা টাকা চাইবে সেদিন এদের চোখ খুলবে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top