News Flash

Image

করিমগঞ্জ শহরে অনিয়মিত পানীয় জল পরিষেবা, ক্ষোভ বিধায়ক কমলাক্ষের


করিমগঞ্জ (অসম), ১৪ মে (হি.স.) : করিমগঞ্জ শহরের অনিয়মিত পানীয় জলের পরিষেবা নিয়ে রবিবার ক্ষোভ ব্যক্ত করলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ । প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি বলেন, জলের আরেক নাম জীবন । জল ছাড়া মানুষ বাঁচতে পারে না । আর সীমান্ত শহর করিমগঞ্জের প্রধান সমস্যা হচ্ছে পানীয় জলের । বলেন, প্রতিশ্রুতি তো দূর, মানুষের মৌলিক চাহিদা গুলি পূরণ করতে ব্যর্থ এই সরকার ।

বলেন, মন্ত্রিসভার বৈঠকে পানীয় জল প্রকল্পের কথা ঘোষণা করা হয় বড়ো করে, কিন্তু আজ অবধি এনিয়ে কোন বিভাগীয় তৎপরতা দেখা যায়নি । সরকারী অনুদানের খবর পাওয়া যায়নি এমনকি কোন ধরনের ডিপিআর তৈরি করতে শোনা যায়নি । বর্তমানে করিমগঞ্জ শহরের ভয়ানক অবস্থা ।

বিধায়ক বলেন, দীর্ঘদিন লঙ্গাই প্লান্ট পরিষেবা দিয়ে গেলে হটাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে পরিষেবা । আর এতে ভোগান্তির শিকার মানুষ । কমলাক্ষ বলেন, এনিয়ে বিধানসভা প্রশ্ন উঠাবেন তিনি । মানুষের ভোগান্তি কোন ভাবেই সহ্য করা যাবে না ।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top