News Flash

  • Home
  • প্রধান খবর
  • কর্ণাটক নির্বাচন : ভোটের ফলাফল নিয়ে কংগ্রেস উল্লাসিত, দুই পর্যবেক্ষক যাবে কর্ণাটকে
Image

কর্ণাটক নির্বাচন : ভোটের ফলাফল নিয়ে কংগ্রেস উল্লাসিত, দুই পর্যবেক্ষক যাবে কর্ণাটকে

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.) : শনিবার সকাল থেকেই কর্ণাটকের ভোট গণনা থেকে কংগ্রেসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দল ১৩৪টি আসনে এগিয়ে রয়েছে, আর ৯টি আসনে জয়ী হয়েছে। ভারতীয় জনতা পার্টি ৬৪টি আসনে এগিয়ে রয়েছে এবং দুপুর ২ টা পর্যন্ত চারটি আসন জিতেছে।

কংগ্রেস সূত্র বলছে, দল দুই সিনিয়র নেতাকে পর্যবেক্ষক হিসেবে কর্ণাটকে পাঠাবে। যদিও পর্যবেক্ষকদের নাম এখনও ঘোষণা করা হয়নি, তবে দলীয় সূত্র বলছে, কংগ্রেসের প্রবীণ নেতা কমলনাথের পাশাপাশি আরও একজন নেতাকে সেখানে পাঠানো হবে।

উল্লেখ্য, কংগ্রেসে দফায় দফায় বৈঠক চলছে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সংগঠনের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং রণদীপ সিং সুরজেওয়ালা পর্যবেক্ষণ করছেন এবং একে অপরের সাথে যোগাযোগ করছেন।

কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বলেন, কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনের একটি ধাপের মতো। তিনি বলেন, রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। অন্যদিকে, দলের নেতা ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, কর্ণাটকের জনগণ দুর্নীতিকে প্রত্যাখ্যান করেছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top