News Flash

  • Home
  • দিনের খবর
  • জলন্ধর লোকসভা উপনির্বাচন: আপ প্রার্থী বিশাল লিড নিয়ে এগিয়ে
Image

জলন্ধর লোকসভা উপনির্বাচন: আপ প্রার্থী বিশাল লিড নিয়ে এগিয়ে

জলন্ধর(পঞ্জাব), ১৩ মে (হি.স.) : শনিবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে জলন্ধর লোকসভা উপনির্বাচনে ভোট গণনা। ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) অনুসারে, জলন্ধর লোকসভা আসনে আম আদমি পার্টি (আপ) এগিয়ে রয়েছে। আপ প্রার্থী সুশীল রিংকু এখন নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের করমজিৎ কৌর চৌধুরীর চেয়ে ২৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।কাপুরথালা রোডের ডিরেক্টর ল্যান্ড রেকর্ডস অ্যান্ড স্পোর্টস কলেজ কমপ্লেক্সে গণনা কেন্দ্রের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জলন্ধর উপ-নির্বাচন ১০ মে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ৫৪.৭০ শতাংশ ভোট পড়েছে, যা ২০১৯ লোকসভা নির্বাচনে রেকর্ড করা ৬৩.০৪ শতাংশের কম।

প্রসঙ্গত, পঞ্জাবের ১৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে জলন্ধর লোকসভার কংগ্রেসের সাংসদ সন্তোখ সিং চৌধুরী এ বছরের ১৪ জানুয়ারি পার্টির ভারত জোড়ো যাত্রার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।নির্বাচনে কংগ্রেস জলন্ধর থেকে চৌধুরীর বিধবা করমজিৎ কৌর চৌধুরীকে প্রার্থী করেছে, অন্যদিকে বিজেপি ইন্দর ইকবাল সিং অটওয়ালকে, আম আদমি পার্টি (আপ) সুশীল কুমার রিংকুকে, শিরোমণি আকালি দল (এসএডি) ডাঃ সুখবিন্দর কুমারকে প্রার্থী করেছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top