News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেঙ্গালুরুর অদূরে রিসর্ট বুক কংগ্রেসের, জয়ী বিধায়কদের সেখানে রাখবেন শিবকুমাররা
Image

বেঙ্গালুরুর অদূরে রিসর্ট বুক কংগ্রেসের, জয়ী বিধায়কদের সেখানে রাখবেন শিবকুমাররা

বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.) : আজ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোট গণনা। রাজ্যের ২২৪টি বিধানসভা আসনে সিংহভাগ সংস্থা বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছিল, যে কর্ণাটকে ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে। সেকথা মাথায় রেখে শনিবার ফল গণনা শুরুর আগে বেঙ্গালুরুর অদূরে সাত তারা রিসর্ট বুক করে ফেলল কংগ্রেস। জয়ী বিধায়কদের সেখানে রাখবেন ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়ারা।

সূত্রের খবর, ত্রিশঙ্কু পরিস্থিতি হলে যাতে কংগ্রেস বিধায়কদের বিজেপি ভাঙিয়ে না নিতে পারে, তার জন্যই এমনটা করা। তবে এমনটা নতুন নয়। এর আগে মধ্যপ্রদেশ, রাজস্থানে এই ছবি দেখা গিয়েছিল। শনিবার ভোরে সিদ্দারামাইয়ার বাড়ি থেকে বৈঠক করে বের হন কর্ণাটকের কংগ্রেস সভাপতি শিবকুমার। এরপর একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁরা সবরকম বন্দোবস্ত করে রাখছেন। অবস্থা অনুযায়ী পদক্ষেপ করা হবে।
এদিন সকাল ৮টা থেকে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনের গণনা শুরু হয়েছে। ২,৬১৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। শুরুতে টানটান লড়াই শুরু হলেও বেলা যত বাড়ছে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে চলেছে কংগ্রেস। এখনও পর্যন্ত পাওয়া শেষ আপডেট অনুযায়ী, ১১২টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৯০টি আসনে। জেডিএস ১৯টি আসনে। মধ্য কর্ণাটকে এগিয়ে কংগ্রেস, বেঙ্গালুরুতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। টুমকুর, বেলগামে এগিয়ে কংগ্রেস, মহীশূরে কড়া টক্কর। কর্ণাটকের উপকূল অঞ্চলে একচেটিয়া আধিপত্য কংগ্রেসের। চান্নাপাটনা আসনে এগিয়ে রয়েছেন কুমারস্বামী।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top