নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ গ্রীস্মের অন্যতম সুস্বাদু রসালো ফল লিচু বিক্রি করে লাভের মুখ দেখছেন লিচু বিক্রেতারা৷ অন্যান্য বছরের তুলনায় এবছর লিচুর আমদানি বেশি হওয়ায় দাম অনেকটাই কম৷ গ্রীষ্মকালের রসালো এবং সুস্বাদু ফল লিচু৷ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের লিচুর সাথে পাল্লা দিতে পারে তেলিয়ামুড়া মহকুমার লিচু৷ স্বাদে অতুলনীয় বরাবরের মতই মুংঙ্গিয়াকামি ব্লকের অধীন গকুলনগর এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত কুঞ্জমুড়া লিচু বাগানের লিচু৷ প্রতি বছরই এই সময় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে এই লিচু বাগানের লিচু খাওয়ার জন্য মানুষ আসেন৷ বন দপ্তরের অধিন এই বাগান হলেও প্রত্যেক বছর বাগানের লিচু টেন্ডারের মাধ্যমে এলাকার জনজাতি অংশের মানুষকে দেওয়া হয় যাতে করে তারা এই লিচু বাজারে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হয়৷ এতে লাভের মুখও দেখতে পায় তারা৷
এবছর ফলন মোটামুটি ভাল হলেও বাজারে বিক্রি করে তেমন উপার্জন হচ্ছে না বলে দাবি লিচু বিক্রেতাদের৷ কারন বাজারে অন্যান্য জায়গা থেকে যে লিচু আসে তার সাথে স্থানীয় লিচুর চাহিদা কম৷ এমনটাই জানাল জনজাতি লিচু বিক্রেতারা৷ তাদের সঙ্গে কথা বলে জানাযায় ক্রয়ের দামের থেকে অতি সামান্য লাভ করে লিচু বিক্রি করতে হচ্ছে ৷ ১০০ টাকা করে ১০০ টি লিচু বিক্রি করছেন উনারা৷ তবে সেই মূল্যটাও প্রাথমিক অবস্থায় থাকে৷ ধীরে ধীরে এর দাম কমতে থাকে৷ প্রতি বছর এই লিচু বাগানের লিচু বিক্রি করে এলাকার একটা বড় অংশের পরিবার অর্থ উপার্জনের আশায় থাকেন৷ অন্যদিকে তেলিয়ামুড়া শহরের এক লিচু বিক্রেতার সাথে কথা বলে জানাযায় তেলিয়ামুড়া শহরের বিভিন্ন প্রান্তে রাজ্যের অন্যান্য স্থানের লিচুই বেশি বিক্রি হচ্ছে৷ স্বভাবতই স্থানীয়রা এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে৷

বাজারে এল গ্রীষ্মের রসালো ফল লিচু
Tags:
Releated Posts
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















