News Flash

Image

বাজারে এল গ্রীষ্মের রসালো ফল লিচু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷  গ্রীস্মের অন্যতম সুস্বাদু রসালো ফল লিচু বিক্রি করে লাভের মুখ দেখছেন লিচু বিক্রেতারা৷ অন্যান্য বছরের তুলনায় এবছর লিচুর আমদানি বেশি হওয়ায় দাম অনেকটাই কম৷  গ্রীষ্মকালের রসালো এবং সুস্বাদু ফল লিচু৷ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের লিচুর সাথে পাল্লা দিতে পারে তেলিয়ামুড়া মহকুমার লিচু৷ স্বাদে অতুলনীয় বরাবরের মতই মুংঙ্গিয়াকামি ব্লকের অধীন গকুলনগর এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত কুঞ্জমুড়া লিচু বাগানের লিচু৷ প্রতি বছরই এই সময় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে এই লিচু বাগানের লিচু খাওয়ার জন্য মানুষ আসেন৷ বন দপ্তরের অধিন এই বাগান হলেও প্রত্যেক বছর বাগানের লিচু টেন্ডারের মাধ্যমে এলাকার জনজাতি অংশের মানুষকে দেওয়া হয় যাতে করে তারা এই লিচু বাজারে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করতে সক্ষম হয়৷  এতে লাভের মুখও দেখতে পায় তারা৷
 এবছর ফলন মোটামুটি ভাল হলেও বাজারে বিক্রি করে তেমন  উপার্জন  হচ্ছে না বলে দাবি লিচু বিক্রেতাদের৷ কারন বাজারে অন্যান্য জায়গা থেকে যে লিচু আসে তার সাথে স্থানীয় লিচুর চাহিদা কম৷   এমনটাই জানাল জনজাতি লিচু বিক্রেতারা৷ তাদের সঙ্গে কথা বলে জানাযায় ক্রয়ের দামের থেকে অতি সামান্য লাভ করে লিচু বিক্রি করতে হচ্ছে ৷ ১০০ টাকা করে ১০০ টি লিচু বিক্রি করছেন উনারা৷ তবে সেই মূল্যটাও প্রাথমিক অবস্থায় থাকে৷ ধীরে ধীরে এর দাম কমতে থাকে৷   প্রতি বছর এই লিচু বাগানের লিচু বিক্রি করে এলাকার একটা বড় অংশের পরিবার অর্থ উপার্জনের আশায় থাকেন৷ অন্যদিকে তেলিয়ামুড়া শহরের এক লিচু বিক্রেতার সাথে কথা বলে জানাযায় তেলিয়ামুড়া শহরের বিভিন্ন প্রান্তে রাজ্যের অন্যান্য স্থানের লিচুই বেশি বিক্রি হচ্ছে৷  স্বভাবতই স্থানীয়রা এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে৷

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026

৫ সেপ্টেম্বর থেকে পশ্চিম ত্রিপুরা জেলায়ও এসআইআর কর্মসূচি শুরু হবে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলায়ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কর্মসূচি আগামী ৫ সেপ্টেম্বর থেকে…

ByByReshmi Debnath Aug 28, 2026

আখাউড়া চেকপোস্টে বিএসএফ জওয়ানদের রাখি পরালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা, ২৮ আগস্ট: রাখীবন্ধন উৎসবকে সামনে রেখে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে উৎসব পালন করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 28, 2026

বেহাল রাস্তায় নাজেহাল আড়ালিয়াবাসী, ১৫ দিনের মধ্যে কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সোনামুড়া, ২৮ আগস্ট: আড়ালিয়া এলাকার হাজারো মানুষের যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। বড় বড়…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

এনডিপিএস মামলার তথ্য নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসঙ্গতির অভিযোগ বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় এনডিপিএস মামলায় দেওয়া তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ তুললেন কংগ্রেস…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করল সিপাহীজলা দক্ষিণ মহিলা মোর্চা

আগরতলা, ২৮ আগস্ট: পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করল…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top