News Flash

  • Home
  • দেশ
  • পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Image

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১২ মে (হি.স.) : পুরসভায় নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিন্‌হা। এই মামলার তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা সিবিআই।

পুরসভায় নিয়োগ দুর্নীতির সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ নয়। রাজ্যের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই-ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। তবে বেঞ্চ বদলালেও নির্দেশ বদলাল না।
শুক্রবার রাজ্যের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ তাই এই নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই-ইডি যেমন তদন্ত করছিল, তেমনটাই করবে ৷ অন্যদিকে, কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের উপর আপাতত কোনও স্থগিতাদেশ নয় বলে জানিয়েছে আদালত। সোমবার এই মামলার ফের শুনানি।

Releated Posts

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top