News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিশ্ব চেসবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই পরীক্ষায় যোগদানের আহ্বান
Image

বিশ্ব চেসবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই পরীক্ষায় যোগদানের আহ্বান


করিমগঞ্জ (অসম), ১০ মে (হি.স.) : কলকাতায় অনুষ্ঠেয় ২০২৩ সালের পঞ্চম বিশ্ব চেসবক্সিং প্রতিযোগিতায় ভারতীয় টিমে অংশগ্রহণের জন্য ২১ মে গুয়াহাটিতে অনুষ্ঠেয় বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে করিমগঞ্জ জেলার যুবা খেলোয়ারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন, ওই প্রতিযোগিতায় ভারতীয় দলে অংশগ্রহণের জন্য খেলোয়াড় বাছাই করতে অল আসাম স্টেট চেসবক্সিং অ্যাসোসিয়েশন, প্রথম অল আসাম স্টেট লেভেল সিলেকশন ক্যাম্প ২১ মে অনুষ্ঠিত করবে। এই বাছাই ক্যাম্প অফিস অব দ্য মার্শাল আর্টস স্পোর্টস, হাউস নম্বর ০৩, আশ্রম রোড, শান্তিপুর, গুয়াহাটি ৭৮১০০৯ ঠিকানায় অনুষ্ঠিত হবে। করিমগঞ্জ জেলার ইচ্ছুক খেলোয়াড়দের এই বাছাই ক্যাম্পে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। বিস্তারিত বিবরণ করিমগঞ্জের জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয় অথবা অল আসাম স্টেট চেসবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, প্রকাশ মাল্লু (মোবাইল নম্বর ৯১০১৩৮৬০৬১)-র সঙ্গে যোগাযোগ করা যেতে পারে বলে জানান জেলা ক্রীড়া আধিকারিক।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top