News Flash

  • Home
  • খেলা
  • প্রাইজমানির টাকা খেলোয়াড়দের হাতে তুলে দিয়ে এগিয়ে চলোর দারুন নজির
Image

প্রাইজমানির টাকা খেলোয়াড়দের হাতে তুলে দিয়ে এগিয়ে চলোর দারুন নজির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।। দুর্দান্ত পরিকল্পনার বাস্তবায়ন ঘটালো মেলারমাঠের এগিয়ে চলো সংঘ। উমাকান্ত মিনি স্টেডিয়ামের সম্মুখভাগের মাঠে আজ বিকেলে এক মনোজ্ঞ অনুষ্ঠানে ক্লাবের সাফল্য অর্জনকারী ক্রিকেটারদের হাতে প্রাইজমানির টাকা তুলে দেওয়া হয়। এবছর অনূর্ধ্ব-‌১৩ আসরে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ২০ হাজার টাকা এবং বাইজুস মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রাজ্য ক্রিকেট সংস্থা থেকে ১ লাখ টাকা পায় এগিয়ে চলো সঙ্ঘ। ওই পুরো টাকা ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী আজ তা তাদের হাতে তুলে দেন এগিয়ে চলো সংঘের কর্তাব্যক্তিরা। আজ, বৃহস্পতিবার বিকেল ৫ টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের সামনের মাঠে এগিয়ে চলোর অনুশীলন শিবিরের সামনে দলের হয়ে ক্রিকেটারদের মধ্যে প্রাপ্য টাকা তুলে দেওয়ার পাশাপাশি তাদের হাতে সুদৃশ্য ট্রফিও তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জয়লাল দাস, ক্রীড়া সংগঠক সুব্রত দত্ত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পৌরহিত্য করেন সংঘের সভাপতি চঞ্চল নন্দী। সংঘের পক্ষ থেকে সোনামুড়া নিবাসী সমীর চন্দ্র ঘোষের দৃষ্টিহীন কন্যা দীপ্তি রানী ঘোষের চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য করেন এবং সকলকে এ বিষয়ে এগিয়ে আসার আবেদন জানান। ‌ সংঘের সচিব সুমন্ত গুপ্ত কোচ, খেলোয়ার, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top