News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্রিকেট শেষ চারে ডায়মন্ড
Image

অমরপুরে ক্রিকেট শেষ চারে ডায়মন্ড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।।

দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠলো ব্রাইট ডায়মন্ড ক্লাব। পরাজিত করলো প্লেয়ার্স একাদশকে। ৬ উইকেটে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিযর ক্লাব লিগ ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্লেয়ার্স একাদশের গড়া ১৫০ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে জয়েরর জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্রাইট ডায়মন্ড ক্লাব। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে প্লেয়ার্স একাদশ ১৫০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজীব সাহা ৩৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯, প্রজিৎ চাকমা ১৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, চিরঞ্জীৎ সূত্রধর ২৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। ব্রাইট ডায়মন্ড ক্লাবের পক্ষে রীতেশ দাস (‌২/‌২৮),আবীর কর্মকার (‌২/‌৩০) এবং কমল দেব (‌২/‌৩৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৭.‌২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ব্রাইট ডায়মন্ড ক্লাব। দলের পক্ষে ইমন হুসেন ৪২ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,রিয়াজ উদ্দিন ১৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৩৭ এবং রাহুল দাস ২৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন।দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। প্লেয়ার্স একাদশের পক্ষে রাজীব সাহা (‌২/‌৬৩) সফল বোলার।‌‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top