News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইঞ্জিনিয়ারদের ডিপ্লোমা কোর্সের মতো ডাক্তারদেরও ডিপ্লোমা কোর্স, প্রস্তাব মুখ্যমন্ত্রীর
Image

ইঞ্জিনিয়ারদের ডিপ্লোমা কোর্সের মতো ডাক্তারদেরও ডিপ্লোমা কোর্স, প্রস্তাব মুখ্যমন্ত্রীর


কলকাতা, ১১ মে (হি. স.) : প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে পরিষেবা আরও বাড়াতে বিশেষ ভাবনা। এবার ডাক্তারিতে ডিপ্লোমা পাঠ্যক্রম। বৃহস্পতিবার নবান্নে পর্যালোচনা বৈঠকে প্রস্তাব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর প্রস্তাব প্রশিক্ষণের নাম করে অতিরিক্ত সময় নষ্ট করবেন না। স্যালাইন এবং অক্সিজেন দেওয়া, ওষুধ দেওয়া সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে নার্সদের বেশিদিনের প্রশিক্ষণের প্রয়োজন নেই। ইঞ্জিনিয়ারদের মতো চিকিৎসকদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করা যেতে পারে। তার ফলে পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে ডিপ্লোমা কোর্স পাশ করলেই পাওয়া যাবে চিকিৎসক।

বিশেষজ্ঞ চিকিৎসকরাই তাঁদের প্রশিক্ষণ দেবেন। তাঁদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো যেতে পারে। তাতে সকলেই উপকৃত হবেন বলেই আশাবাদী মমতা। প্রয়োজনে স্বাস্থ্যসচিবকে কমিটি তৈরি করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।পাশাপাশি যত দ্রুত সম্ভব পুলিশে নিয়োগের কথাও বলেন মুখ্যমন্ত্রী। নবান্নের রিভিউ বৈঠকে মমতা জানান, যত তাড়াতাড়ি সম্ভব পুলিশবাহিনীর সদস্য সংখ্যা বাড়াতে হবে। সেক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে পুলিশে নিয়োগ করতে হবে। তাঁদের প্রশিক্ষণ দিতে হবে মাসের মধ্যে সাতদিন। বাকি ২১ দিন পুলিশবাহিনীতে কাজ করবেন তাঁরা।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top